1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজর আলী প্রামানিকের দাফন সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের রামরায়পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজর আলী প্রামানিককে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
‎
‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে রামরায়পুর নিজ বাড়ির আঙিনায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় নওগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
‎
‎জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। এরপর নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বাজানো হয় করুন সুর। এক মিনিট নীরবতা পালনের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
‎
‎গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নওগাঁ সদর থানার এসআই আনিস, শৈলগাছী ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাস্টার, সেকেন্দার মাস্টার, আমজাদ হোসেন প্রমুখ।
‎
‎বীর মুক্তিযোদ্ধা নজর আলী প্রামানিক নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর