1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় যুবদলের ৩ নেতা বহিষ্কার, ২ জনকে শোকজ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নওগাঁ জেলা শাখার তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার এবং আরও দুই নেতাকে শোকজ করেছে দলটি। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গসহ অন্যান্য সাংগঠনিক অপরাধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরে সংযুক্ত) মো. ময়নুল হক লিটন সংগঠনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রেরণ করেন।

বহিষ্কৃতরা হলেন- নওগাঁ আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইদুল ইসলাম কালু, নওগাঁ সদর উপজেলা তিলকপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাকিল সরদার, নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. লিটন।

আর শোকজপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মো. চাঁন মুন চাঁন, রাণীনগর উপজেলা পারইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাহিদুর রহমান জাহিদ।

‎প্রেস বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর