1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ধামইরহাটে ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-১

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ধামইরহাট থানায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।

ডিবি পুলিশের একটি দল ২৩ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানাধীন নাহার ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার পাশে চটের বস্তা নিয়ে অবস্থানরত এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা চটের বস্তা তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. মুরাদ হোসেন (২৭), পিতা মো. মোতাহার হোসেন, গ্রাম দৌলতপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর