কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোকবুল হোসেন মুকুলকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
সোমবার (৪ মে) সকালে দেবিদ্বার থানাধীন গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা জুলাই-আগস্টের মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।