1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর সুমন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর অবঃ মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। আজ সোমবার (৬ অক্টোবর) ভোর রাতে  তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে হয়।
‎
‎গ্রেপ্তারকৃত দাউদকান্দি উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান এবং কুমিল্লা-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়ার বড় ছেলে। তিনি দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর গ্রামের বাসিন্দা।
‎
‎গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, দাউদকান্দিতে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া রিফাত, বাবু ও সুলতান মিয়া হত্যাসহ ৪টি মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলী সুমন। তিনি রাজধানীর গুলশানে অবস্থান করছেন এ খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঢাকায় যায়। পরে গুলশান পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। আটকের পর রাতেই তাকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর