1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দির বারপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান শাহনাজ গ্রেপ্তার

আনিসুর রহমান খান (দাউদকান্দি)
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ৩নং বাড়পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক ঘটনাবলীর মধ্যে এই গ্রেপ্তার স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শাহানাজ আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

‎এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। মামলা যেই করুক, অপরাধী যেই হোক; কোনো প্রভাব-প্রতিপত্তি নয়, আইনের কাছে সবাই সমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাহানাজ আক্তার দীর্ঘদিন ধরে বারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে আইনের শাসনের সফল প্রতিফলন হিসেবে দেখছেন, আবার অনেকে রাজনৈতিক প্রেক্ষাপট খুঁজে দেখছেন।

‎এদিকে গ্রেপ্তারের পর শাহানাজ আক্তারকে দাউদকান্দি মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর