1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দির আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে আলোচিত মামুন সম্রাট হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আসামি মো. নাঈম হোসেন (২৬) ও মো. রমজান (২৬)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাঈম হোসেন খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) এলাকার বাসিন্দা। সে বর্তমানে দাউদকান্দি পৌরসভার পশ্চিম মাইজপাড়া এলাকায় বসবাস করছিলেন। অপর আসামী রমজান দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রামের বাসিন্দা। দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মো. সামছুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত মামুন সম্রাটকে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর