1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. আল জাবের তুষার (২৮) নামে এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ বারীর দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল ও তাঁর সঙ্গীয় ফোর্স রাত্রীকালীন বিশেষ ডিউটিতে ছিলেন। ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় রাত ২টা ১০ মিনিটে সন্দেহভাজন হিসেবে তুষারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তুষার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শৌলা গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩৭) দায়ের করা হয়েছে। পরে তাকে রোববার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর