1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে হাঁস চুরির অপবাদে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে হাঁস চুরির অপবাদ দিয়ে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাঈদ ভূইয়া (২৩)। তিনি মালিগাঁও গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রি।

নিহতের বাবা আলাউদ্দিন ভূইয়া এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মো. জসিম মিয়া (৩৫) ও মো. ওমর সানি (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মালিগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া নিহত সাঈদের বাবার কাছে গিয়ে তার ছেলে সাঈদের বিরুদ্ধে হাঁস চুরির অভিযোগ করেন। এ সময় সাঈদের বাবা জানান, তার ছেলে যদি চুরি করে থাকে তবে বাড়িতে এলে বিষয়টি মীমাংসা করে হাঁসের ক্ষতিপূরণ দেওয়া হবে। এতে ক্ষুব্ধ হয়ে রাজ্জাক মিয়া সেখান থেকে চলে যান।

পরে রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের না জানিয়ে কৌশলে সাঈদকে রাজ্জাক মিয়ার বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে রাজ্জাক মিয়া, তার ছেলে রাব্বি ও জাহিদ, ভাতিজা শাওনসহ আরও ৪-৫ জন সহযোগী সাঈদকে হাঁস চুরির অপবাদ দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে মালিগাঁও গ্রামের আলমের মুদি দোকানের সামনে ফেলে রেখে যায় বলে অভিযোগ করা হয়।

নিহতের বাবা জানান, খবর পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ছেলেকে মুদি দোকানের সামনে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মালিগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে সাঈদের মৃত্যু হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর