1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণের দায়ে শরীফ নামে এক যুবক গ্রেফতার/ টাইমস নিউজ

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

দাউদকান্দিতে চাচাতো বোনকে ধর্ষণের  দায়ে একই গ্রামের মুদি দোকানি শরীফ হোসেন (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ দুপুর ৩ টার দিকে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেন (৪২) নামের যুবকের দোকানে (৯) বছরের শিশু সদাই কিনতে যায়। এ সময় মুদি দোকানদার শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির  আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে শিশুটিকে দোকানে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে আত্মীয়-স্বজন শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ দিকে ধর্ষণের খবর গ্রামে জানাজানি হলে ২৮ মার্চ গভীর রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযুক্ত শরীফকে তার শ্বশুরবাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে গ্রেফতার করে। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব মলয় গ্রামের মৃত আব্দুল মনির ভূইয়ার পুত্র। ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শিশুটির চাচাতো ভাই ও মুদি দোকানদার শরীফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ  করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর