1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে রাতের আঁধারে কেটে ফেলা হয় শতাধীক লাউগাছ, কৃষকের মাথায় হাত!

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের ডেক্রীখোলা গ্রামে রাতের আঁধারে শতাধীক লাউগাছ কেটে ফেলার মতো এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। রাতের নিঃস্তব্ধতা ভেঙে ২৩ জুন সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত এক কৃষকের জীবনের স্বপ্ন ও সাধনার প্রতীক—শতাধিক লাউগাছ—নৃশংসভাবে কেটে ফেলে। ঘটনাটি ঘটেছে কৃষক গনি মিয়ার জমিতে, যেখানে তিনি ১ বিঘা জমিতে নিবিড় যত্নে লাগিয়েছিলেন ১১৫টি লাউগাছ। এই নির্মম ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষক গনি মিয়ার দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। তার অভিযোগ, একই এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে রাসেল পরিকল্পিতভাবে তার ক্ষতি করেছেন। গনি মিয়া দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করতে ছুটে আসেন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সময় জমিটি পরিদর্শন করেন এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তারাও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। কৃষিনির্ভর একটি দেশে ফসলের ওপর এমন আক্রমণ মেনে নিতে পারছেন না স্থানীয় সচেতন জনগণ। তাদের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কর্মকাণ্ড করার সাহস না পায়। এদিকে অভিযুক্ত রাসেল তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তাকে বাড়িতে না পাওয়া গেলে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার রাতে তিনি এলাকায় ছিলেন না এবং কেন তার নামে অভিযোগ করা হচ্ছে, তা তার জানা নেই। এই ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কৃষক গনি মিয়া ও এলাকাবাসী এখন তাকিয়ে আছেন প্রশাসনের দিকে—বিচার ও ন্যায়বিচারের আশায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর