1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬)। সে কুমিল্লার দাউদকান্দি থানাধীন উত্তর গুপচর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির রাশেদ মিয়ার ছেলে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মডেল থানা মামলার পর মাদক ব্যবসায়ী কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে গৌরীপুর বাজারের মাদকের এক বড় চালান ঢুকছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর দাউদকান্দি উপজেলার গৌরীপুর কাঠপট্টিতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ীর সেকান্দরের গুডাউন থেকে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, উদ্ধারকৃত বিদেশি মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। গৌরীপুর তদন্ত কেন্দ্রে পুলিশের উপ পরিদর্শক আবদুল কুদ্দুস বাদী হয়ে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে খবর আসে, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিদেশি মদ ৪৬ বোতলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর