1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শনে একাধিক টিম গঠন

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শনের জন্য পাঁচটি পৃথক টিম গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসব প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে কিনা, তা যাচাই করবে টিমগুলো।

সোমবার (৩০ মার্চ) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের হালনাগাদ তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পাঁচটি টিমে মোট ১৫ জন সদস্য রাখা হয়েছে। প্রতিটি টিমে তিনজন করে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। তারা উপজেলাধীন সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করবেন এবং নির্ধারিত চেকলিস্ট পূরণ করে প্রতিবেদন জমা দেবেন।

অফিস আদেশে আরও বলা হয়, উপজেলায় পরিচালিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ফিজিওথেরাপি সেন্টার ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, দাউদকান্দি উপজেলাকে পাঁচটি জোনে ভাগ করে প্রতিটি জোনে একটি করে টিম দায়িত্ব পালন করবে। টিমগুলো নিজ নিজ এলাকায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে নির্ধারিত ফরমে প্রতিবেদন দাখিল করবে।

তিনি আরও জানান, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর অনলাইন রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট, ভ্যাট নিবন্ধন, নারকোটিক লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে। পাশাপাশি শয্যা ও কেবিন সংখ্যা, আবাসিক মেডিকেল অফিসার, ডিপ্লোমা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও রেডিওগ্রাফি), ওটি বয়, ওয়ার্ড বয় এবং অন্যান্য জনবল পর্যাপ্ত আছে কিনা—তাও খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর