1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে বিএনপি নেতা তালুকদারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন তালুকদারের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত হাজারো এলাকাবাসী স্বতপূর্তভাবে অংশগ্রহণ করেন। গত ৩ জুলাই বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দাউদকান্দি গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটিতে কাঙ্খিত পদ না পেয়ে উপজেলা কৃষকদলের আহবায়ক আহাম্মদ হোসেন তালুকদারের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এতে ঘোষিত কমিটি ও বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সমর্থকগোষ্ঠীর কর্মীবৃন্দুর ওপর অভিযোগ উঠে। তারা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায় বলেও অভিযোগ করা হয়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে ১৯ জুলাই শনিবার বিকেলে গোয়ালমারী ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে গোয়ালমারী বাজারে এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় ভুক্তভোগী কৃষকদল নেতা আহাম্মদ হোসেন তালুকদার বলেন, এ হামলা আমার উপর নয়, এটি গণতন্ত্রের উপর হামলা। রাজনৈতিকভাবে প্রতিহত করতে না পেরে এখন অস্ত্রের ভাষায় আমাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। সভায় আরও বক্তব্য রাখেন- গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সি, সাধারণ সম্পাদক  আওলাদ হোসেন, যুবদল নেতা রোমান খন্দকার, বিএনপি নেতারা  দুলাল,  বিএনপি নেতা আতিক, বিএনপি নেতা মাহবুব মজুমদার, বিএনপি নেতা সালে মুসা, বিএনপি নেতা জাকির হোসেন, গোয়ালমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহাসিন ভূঁইয়া, শ্রমিক দল নেতা মুকুল  শিকদার, যুবদল নেতা ফয়সাল, যুবদল নেতা খোকন শিকদার  ,যুবদল নেতা নাজমুল হোসেন, যুবদল নেতা সৌরভ, যুবদল নেতা মানিক মোল্লা, ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ, যুবদল নেতা ফয়েজ ভূইয়া,  স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন, যুবদল নেতা হানিফ মিয়াজি। বক্তারা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান। প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মৌলবী,  যুগ্ম আহবায়ক আক্তার হোসেন তালুকদার, বিএনপি নেতা শাহাদাত হোসেন তালুকদার ও ইউনিয়নেরবিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর