1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে ফটকা ফোটানোর অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ফটকা ফোটানোর ঘটনাকে কেন্দ্র করে ৪০ বছরের পুরোনো বালু সরবরাহকারী প্রতিষ্ঠান সততা এন্টারপ্রাইজ দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, একটি তুচ্ছ ঘটনাকে পুঁজি করে প্রতিষ্ঠানটির অফিসে তালা ঝুলিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার মরহুম এমেল কমিশনারের প্রতিষ্ঠিত সততা এন্টারপ্রাইজ দীর্ঘ চার দশক ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে প্রতিষ্ঠানটি দেখাশোনা করছেন তার দুই ছেলে রুবেল সরকার ও রানা সরকার।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে। ইংরেজি নববর্ষ উপলক্ষে প্রতিষ্ঠানটির সামনে দুজন শিশু একটি ফটকা ফোটায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কতিপয় বিএনপির নেতা-কর্মী প্রতিষ্ঠানটিকে ঘেরাও করে অফিসে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা রুবেল সরকারকে খোঁজাখুঁজি শুরু করে। তবে হুমকি-ধামকির আশঙ্কায় রুবেল ও রানা আত্মগোপনে চলে যান বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা যায়, সততা এন্টারপ্রাইজের লাল বালুর স্তূপের সামনে সাদা বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফলে ওই ঘাটে বালু লোড-আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে গত তিন দিন ধরে শত শত শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। পাশাপাশি ব্যবসা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।

সততা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাছিরউদ্দিন বলেন, “মঙ্গলবার সকালে দুজন শিশু আমাদের প্রতিষ্ঠানের সামনে একটি ফটকা ফোটায়। অথচ এই ঘটনার জন্য বর্তমান মালিক রুবেল সরকার ও রানা সরকারকে দোষারোপ করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দিন ধরে ব্যবসা বন্ধ থাকায় আমাদের বড় ধরনের লোকসান হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকপক্ষের কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে জানা গেছে, একটি শিশু ফটকা ফোটিয়েছে। এ ঘটনায় সততা এন্টারপ্রাইজের মালিকদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তৃতীয় একটি পক্ষ বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা লুটতে চাইছে বলে মনে হচ্ছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর