1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৬

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ ও ২০ মে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও থানাধীন চাপাতলী এলাকার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন সরকার (৬০)। তাকে ইলিয়টগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পূর্ব পেন্নাই এলাকার বাসিন্দা ও পরোয়ানাভুক্ত আসামি মোঃ দ্বীন ইসলাম। তাকে আমিরাবাদ মোড় এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া চুরি ও মারামারি মামলায় মোঃ সাগর আহম্মেদ (২৫), মোঃ শাহীন আহম্মেদ বাবু (৩৬), মোঃ সাগর (২২) এবং মোঃ ইমরান (১৭)-কে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আঃ বারী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর