1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, গ্রেফতার- ২

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি চাষের টাকা নিয়ে দুই পক্ষের কথাকাটি থামানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫৮ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় নয়ানগর গ্রামের বাবুল মিয়ার চা দোকানের সামনে দেলোয়ার ও সোলেমান এর মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ওই সময় একই গ্রামের হাবিব তালুকদার তাদের বিষয়টি মিমাংসার জন্য ধাক্কা দিয়ে সরানোর সময় সোলেমান মাটিতে পড়ে সামান্য আহত হয়। এই ঘটনায় সোলেমান উত্তেজিত হয়ে রাত ৭টার দিকে কয়েকজনকে সাথে নিয়ে হাবিব তালুকদার (৫৮) এর বাড়িতে গিয়ে আক্রমন করে এবং হাবিব তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা হাবিবকে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত হাবিব ওই গ্রামের গফুর মিয়ার ছেলে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি এবং রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চারু ভূইয়ার ছেলে মিজান ফকির (৫০) এবং অপরজন বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া (২৪)। এই ঘটনায় নিহতের স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে শনিবার দাউদকান্দি মডেল থানায় ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর