1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগগোয়ালী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক শরিফুল ইসলামের পৈতৃক ও নামজারীকৃত জমি সিএস ২৪৯, আরএস ২৮৯ ও বিএস ৩৮নং খতিয়ানভুক্ত। ৫০৩, ৫০৫, ৫০৭/৮৩৩ ও ৫০৭ দাগে মোট ৭৫ শতক জমির সব ধরনের কাগজপত্র হালনাগাদ রয়েছে বলে তিনি দাবি করেন।

শরিফুল ইসলামের অভিযোগ, পাশের দাগে জমি কিনে দখলে থাকা মোস্তাক বেপারী ও তার স্বজনরা দীর্ঘদিন ধরে সুযোগ নিয়ে তাদের জমির অতিরিক্ত অংশ দখলে রেখেছেন। তিনি দীর্ঘদিন বাড়িতে না থাকায় এ দখল আরও বিস্তৃত হয়। কয়েক দফা মৌখিকভাবে জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা বিষয়টি কালক্ষেপণ করে আসছিলেন।

সর্বশেষ বৃহস্পতিবার সকালে নিজের দখলীয় জমিতে বালু ভরাটের কাজ শুরু করতে গেলে মোস্তাক বেপারী পক্ষের লোকজন বাধা দেন বলে অভিযোগ করা হয়। এ সময় মুসা তালুকদার বাধা না দেওয়ার জন্য একাধিকবার নিষেধ করলেও তা উপেক্ষা করে মোস্তাক বেপারী, তার স্ত্রী, ছেলে নজরুল ও তার স্ত্রী, মিলন শাহর স্ত্রীসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরবর্তীতে শরিফুল ইসলাম বাড়িতে ফিরে গেলে প্রায় এক ঘণ্টা পর মিলন শাহ, তার স্ত্রী, নজরুল ও তার স্ত্রীসহ আরও কয়েকজন সাগর মেম্বারের উপস্থিতিতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল এবং জবাই করার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

প্রাণভয়ে তিনি ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় অভিযুক্তরা তার বাড়ির তিনটি ঘরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং দরজা ভাঙার চেষ্টা চালায় বলে তিনি দাবি করেন। নিরুপায় হয়ে তিনি দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমকে ফোন করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ভুক্তভোগী জানান, পুরো ঘটনার সময় তিনি ঘরের ভেতর থেকে ফেসবুক লাইভে ছিলেন এবং পুলিশ না আসা পর্যন্ত তিনি লাইভে ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর উপজেলা ছাত্রদল নেতা মুক্তার প্রধান ও সাগর মেম্বারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল অভিযুক্তদের বাড়ির দিকে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে এসআই আবু বকর ঘটনাস্থলে এসে ঘটনার বিবরণ নেন। তবে অভিযোগকারী দাবি করেন, পুলিশকে প্রকৃত ঘটনার পরিবর্তে সাগর মেম্বার ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা নিজেদের মতো করে তথ্য উপস্থাপন করেন, যা তাকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।

শরিফুল ইসলামের অভিযোগ, অতীতেও চন্দ্রশেখরদী এলাকায় নির্মাণাধীন ভবন ভাঙচুর, নৈয়াইর এলাকায় প্রবাসী লিটন মিয়ার বাড়িতে হামলা, নশ্বিপুরে জোরপূর্বক সাতটি দোকান দখলসহ মারুকা ও দৌলতপুর ইউনিয়নের কয়েকটি স্পর্শকাতর ঘটনার সঙ্গে একই গ্রুপের সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণের সহযোগিতা কামনা করে সাংবাদিক শরিফুল ইসলাম বলেন, আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবার ও সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর