1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে খুন করে অটোরিক্সা ছিনতাই

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি পৌরসভায় ফাইম (১৩) নামে এক চালককে খুন করে অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের পিতা পৌর সদরে দোনারচর গ্রামে ভাড়াটিয়া মজিবুর রহমান জানান, আমার ছেলে ফাইম গতকাল বুধবার অটোরিক্সা নিয়ে রাস্তায় বের হয়। এরপর গতকাল দিনে এবং রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় লোক মারাফত জানতে পাই দাউদকান্দির দৌলতদি   সুইচ গেট সংলগ্ন জঙ্গলের মধ্যে আমার ছেলের লাশ পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি ‌ছেলে লাশ পড়ে আছে এবং গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ফাইম সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার শরীফপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার উপ পরিদর্শক মোতাব্বির হোসেন নিহতের লাশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন- এই ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। খুনের ব্যাপারে তদন্ত চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর