কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, 
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, দাউদকান্দি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সুমন সরকার, চেয়ারম্যান মোস্তাক সরকার, চেয়ারম্যান মনির হোসেন সরকার, চেয়ারম্যান মান্নান সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম রনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমুল হক সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার, প্যানেল চেয়ারম্যান শাহনাজ আক্তারসহ প্রমুখ।