1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দখলমুক্ত হলো মহাসড়কের সুয়াগঞ্জ বাজার, বিভিন্ন অনিয়মে ৮ দোকানিকে জরিমানা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬৭ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার (০৪ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হাইওয়ে মহাসড়কের ওপর স্থাপিত অস্থায়ী কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর দোকান বসিয়ে ব্যবসা পরিচালনার ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। ফলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে দোকান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি সংক্রান্ত অভিযোগ যাচাই করা হয়। মূল্য তালিকা না টানানো এবং নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ৮টি দোকানের মালিককে সতর্কতামূলকভাবে মোট ২৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, সুয়াগঞ্জ বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মুনাফা আদায় কিংবা মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর