1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তিতাসে যুবককে ৪ টুকরো করে হত্যার ঘটনায় অভিযুক্ত দম্পতি গ্রেপ্তারের পর মিললো চাঞ্চল্যকর তথ্য!

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ বার পঠিত

কুমিল্লার তিতাসের নিখোঁজের ৪দিন পর ট্রাক্টর চালকের বিচ্ছিন্ন হাত উদ্ধারের পর বেড়িয়ে এলো হত্যার লোমহর্ষক ঘটনা। প্রেমিককে হত্যার দুই দিন পর গ্রামের মসজিদে মিলাদ ও দোয়া পড়ানোর পাশাপাশি ঘরে অর্ধশতাধিক নারীদের দিয়ে কুরআন তালিমের আয়োজন করে খিচুড়ি বিতরণ করেন ঘাতক প্রেমিকা স্মৃতি আক্তার।

জানা যায়, তিতাসের শাহবৃদ্ধি গ্রামের নজরুল ইসলাম ভূঁইয়ার সাথে একই গ্রামের স্মৃতি আক্তারের সাথে ভালোবাসা ছিলো যৌবন বয়সেই। কিন্তু নজরুলের পরিবার সে প্রেমভালবাসা মেনে না নেয়ায়-স্মৃতি আক্তারকে বিয়ে দেয়া হয় মজিদপুর গ্রামের মধ্যপাড়া নজুমিয়ার ছেলে সিএনজি চালক মোহাম্মদ হোসেনের সাথে। আর নজরুলও বিয়ে করেন অন্যত্র। এতে উভয়ের সংসারেই দু’টি করে সন্তানও হয়। কিন্তু প্রেম থেকে পরকিয়া থেমে থাকেনি স্মৃতি ও নজরুলের মধ্যে। সুযোগ পেলে মাঝে মধ্যেই স্মৃতি আক্তারের সাথে সময় কাটাতেন প্রেমিক। বিষয়টি সহ্য করতে না পেরে পরিকল্পনা করেই স্ত্রী স্মৃতি আক্তারকে দিয়ে গত ৬ আগস্ট বুধবার রাতে ফোনে ডেকে নেয় নজরুলকে। এরপর দরজার পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ হোসেন হাতের কুড়াল দিয়ে পিছনে সজোরে কুপ মারলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে নজরুল। তৎক্ষনাৎ বিষাক্ত প্রেমিকা স্মৃতি তার স্বামীর সাথে তাল মিলিয়ে নজরুলের মুখ চেপে ধরেন এবং কুড়াল মাথা থেকে খুলে উপর্যুপরি কু*পিয়ে নজরুলকে হ*ত্যা করে। পরে ছুরি দিয়ে দু’টি হাত ও দু’টি পা কেটে আলাদা করে দেয় এবং মাথা দেহ আলাদা করে চারটি বাজারের ব্যাগে দুটি করে ইট ও পানির বোতলসহ ভরে বাড়ীর উত্তর পাশে তিতাস নদীতে ফেলে দেয়। তার আগে ছেলের সন্ধান না পাওযায় নিহতের বাবা মোঃ হানিফ ভূঁইয়া গত ৮ আগস্ট থানায় জিডি করেন। পর পুলিশ নজরুলের মোবাইলের কললিস্টিের সূত্র ধরে আবিস্কার করেন প্রেমিকা স্মৃতি আক্তারকে। এরপর ১০ আগস্ট ভোরে স্মৃতি আক্তারের স্বামী মোহাম্মদ হোসেন ও স্মৃতিকে আটকের পর তারা হত্যার দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দেন। বর্ণনা অনুযায়ী রবিবার দুপুরে নারায়নগঞ্জ থেকে আগত ডুবুরীর সহায়তায় নদী থেকে একটি ব্যাগে ইট ও পানির বোতলসহ নিহত নজরুলের বিচ্ছিনরত দুটি হাত উদ্ধার করে থানা পুলিশ। পরে দেহের আর কোন অংশ খুঁজে না পাওয়ায় পুলিশ অভিযান বন্ধ করে চলে যায়। তবে স্থানীয়দের ও ডুবুরির দাবি, পুলিশ আসামীদের নিয়ে সহযোগিতা করলে হয়তো আরো কিছু অংশ পাওয়া যেতো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর