1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় ওসি প্রত্যাহার

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩০০ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম অংশে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে মিয়ার বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে হাইওয়ে পুলিশ তাকে প্রত্যাহার করে। হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। আর এ ঘটনায় হাইওয়ে পুলিশ উদ্বেগ প্রকাশ করছে। মহাসড়কে ডাকাতির ঘটনা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে নতুন ওসি দেওয়া হবে। উল্লেখ যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে গত ২ মাসে ৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চাল ভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়ার বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে এক স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ। ডাকাতদের গুলিতে আহত হন মোশারফ নামে এক ব্যবসায়ী।  এছাড়াও গত ২৭ ফেব্রুয়ারি ভোরে ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহন করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। সর্ব শেষ আজ ১ মার্চ একই জায়গায় মালয়েশিয়া প্রবাসী বেলাল হোসেনের বহন করা প্রাইভেট কারে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এ সব ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে ওসি মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর