1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ডেইলি টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন

সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৫২ বার পঠিত

ডেইলি টাইমস নিউজে সংবাদ প্রকাশের পর নওগাঁর অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন। প্রশাসনের এই মানবিক উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে চরম কষ্টে দিন কাটানো বৃদ্ধ দম্পতির জীবনে।

গত মঙ্গলবার (১৯ মে) ডেইলি টাইমস নিউজে “নওগাঁয় স্ত্রীকে নিয়ে ৮৩ বছরের বৃদ্ধার মানবেতর জীবন: চিকিৎসাহীন বাবা, খাবারের খোঁজে মা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে বৃদ্ধ আব্দুল জলিল শেখ ও তার স্ত্রী মঞ্জোয়ারা বেগমের দুর্বিষহ জীবন, চিকিৎসার অভাব, খাদ্য সংকট এবং পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদের নজরে আসে।

এরপর দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির খোঁজখবর নেওয়া হয় এবং তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অসহায় পরিবারটির জন্য নগদ অর্থ সহায়তা এবং শুকনো খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

সহায়তা প্রদানকালে উপজেলা প্রশাসনের পক্ষে মোঃ হাবিব হোসেন, শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বৃদ্ধ দম্পতির সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও পারিবারিক জটিলতার মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন এই বৃদ্ধ দম্পতি। সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেছেন।

বৃদ্ধা মঞ্জোয়ারা বেগম প্রশাসনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের কষ্টের কথা কেউ শুনবে ভাবিনি। সংবাদ প্রকাশের পর প্রশাসনের লোকজন এসে খোঁজ নিয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ তাদের ভালো রাখুক।”

এদিকে এলাকাবাসী পরিবারটির চিকিৎসা, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি সহায়তায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে গুরুতর অসুস্থ আব্দুল জলিল শেখের চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে অসহায় পরিবারটির দুর্দশা লাঘবে জেলা ও উপজেলা প্রশাসনের আন্তরিকতা ও সহমর্মিতার পরিচয় ফুটে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর