1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

টেকনাফে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে রাজমিস্ত্রি পেশার আড়ালে গড়ে তোলা মাদক ব্যবসার গোপন ডেরায় অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন- টেকনাফ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়া (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ এলাকায় একটি বাসায় লুকিয়ে রাখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাত (৫ অক্টোবর) বিজিবির একাধিক টহল দল ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ইসলামাবাদ এলাকার নেজাম নামের এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ আইয়ুব ও তার স্ত্রী রাবিয়াকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও বিজিবির নারকোটিকস ডগ স্কোয়াড এর সহায়তায় বাসার ভেতর থেকে ৯,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোহাম্মদ আইয়ুব ২৭ নম্বর জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত বাসিন্দা। নিয়মিত ক্যাম্পে গিয়ে রেশন সংগ্রহ করলেও তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

তদন্তে আরও উঠে এসেছে, তিনি কখনো অটোর মেকানিক, কখনো চালক এবং সর্বশেষ রাজমিস্ত্রি পরিচয়ে ইসলামাবাদ এলাকায় বসবাস করছিলেন। ওই বাসায় তিনি প্রায় ৮ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। এই সময়ের মধ্যে তিনি মাদক কারবারি ঈসমাইলের সহযোগী হিসেবে ইয়াবার চালান সরবরাহ করতেন। তার স্ত্রী রাবিয়াও এসব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

বিজিবি অধিনায়ক আশিকুর রহমান বলেন, রোহিঙ্গাদের এভাবে ক্যাম্পের বাইরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাস ও মাদক কারবারে জড়িয়ে পড়া সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় আইনশৃঙ্খলার জন্য অত্যন্ত উদ্বেগজনক।

তিনি জানান, আটক রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর