1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

জয়পুরহাট শহরের পূর্ব দেবীপুর এলাকায় একটি সরিষার ক্ষেত থেকে তায়েফ হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত তায়েফ হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামের মৃত তুহিন সরদারের ছেলে। সে জয়পুরহাটের জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল বলে জানিয়েছে পরিবার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিদেশে যাওয়ার উদ্দেশ্যে প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত কাজ শেষ করতে কয়েকদিন আগে তায়েফ তার মা মুক্তা বানুর সঙ্গে ঢাকায় যান। কাজ শেষে তারা জয়পুরহাটে ফেরেন। তবে বাস থেকে নেমে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার কথা বলে তায়েফ চলে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরদিন দুপুরে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তায়েফ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর