1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে আগুনে পুড়ে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পঠিত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকার একটি নির্জন কলাবাগান থেকে আগুনে পোড়া অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম ছামছুল আলী খলিফা (৫৭)। তিনি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত উম্মুর খলিফার ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর-তিলকপুর সড়কের পাশে কাদোয়া বটতলীর কলাবাগানে। স্থানীয়রা আগুন দেখে দমন করতে গিয়ে একটি অর্ধদগ্ধ মরদেহ খুঁজে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে রাত আড়াইটার দিকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

‎আক্কেলপুর থানা সূত্রে জানা গেছে, মরদেহের পাশে পাওয়া জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়। পরে নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয় সূত্র জানায়, কলাবাগানটি মালিকানাধীন আহসান হাবিব নামের এক ব্যক্তির। যিনি বর্তমানে নওগাঁয় বসবাস করছেন। জায়গাটি বিকাশ দেবনাথ নামে এক কৃষক লিজ নিয়ে কলা চাষ করছেন। মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি পাশের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে কলাবাগানের ভেতরে আগুন দেখতে পান। আগুনে একজন মানুষের দেহ পুড়তে দেখে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ডেকে এনে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তখনই পোড়া মরদেহটি চোখে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

‎নিহতের পরিবারের বরাতে জানা গেছে, ছামছুল আলীর সঙ্গে স্ত্রী রশিদা বেগম ও ছেলে রাসেল খলিফার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এমনকি কয়েকবার তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে ছামছুল আলী সম্প্রতি নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। অভিযোগের কয়েকদিন পরই তিনি নিখোঁজ হন। মঙ্গলবার দুপুর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছামছুল আলীর ভাই মুজাহিদ খলিফা বলেন, পারিবারিক কলহের কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের ছেলে ঘটনার পর থেকে ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছে। আমি দ্রুত এর সুষ্ঠু বিচার চাই।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মরদেহের মাথা ও শরীরের অর্ধেক পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহ কলাবাগানে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর