1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটের ক্ষেতলালে সেনা সদস্যের বাড়িতে চুরি

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত
জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার সূর্যবান এলাকায় এক সেনাবাহিনীর সদস্যের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্য সুজাউলের বাড়ি ও একই এলাকার সামাদ নামের আরেক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সুজাউল বাইরে থাকেন। বাড়িতে কেউ না থাকায় চোর তার একতলা ফ্ল্যাটবাড়ির জানালার থাইগ্লাস কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরিবারের দাবি, প্রায় লক্ষাধীক টাকার মালামাল চুরি হয়েছে। অন্যদিকে পাশের বাড়ির মালিক সামাদ অভিযোগ করেন, তার বাড়ি থেকেও নগদ ৭০ হাজার টাকা ও পিতলের থালি চুরি হয়েছে।
সেনা সদস্য সুজাউল বলেন, আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। সকালে খবর পাই বাড়িতে চুরি হয়েছে। এরপর ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।
স্থানীয় সাজাদুল ইসলাম জানান, সামাদের বাড়িতে চুরির ঘটনা শোনার পর আমি আমার ছোট ভাইয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি জানালার কাচ কাটা। পরে বুঝতে পারি, তার বাড়িতেও চুরি হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে জানালার থাইগ্লাস কেটে চোরেরা প্রবেশ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর