1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চৌদ্দগ্রামে ভুয়া র‌্যাবের পরিচয়ে অবসরপ্রাপ্ত আর্মিকে মারধরের অভিযোগ

আশিকুর রহমান মজুমদার
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভুয়া র‌্যাবের অফিসার পরিচয়ে ভয়ভীতি, হুমকি ধমকি প্রদর্শন ও মারধরের অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জয়নাল আবেদীন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম থানাধীন মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর মধ্যমপাড়া কাজী বাড়ীতে। জয়নাল আবেদীন বলেন, মোঃ মাসুদ (২৩) একই ইউনিয়নের বসন্তপুর হাড়ীমুড়া গ্রামের মোশারফ হোসেন প্রকাশ মেনু মিয়ার ছেলে। সে প্রতারক, সন্ত্রাসী, খারাপ প্রকৃতির এবং অবৈদ মাদক সরবরাহের সাথে সম্পৃক্ত। মোঃ মাসুদ ও তার সহযোগিরা কয়েকজন বিগত কয়েকবছর যাবৎ নিজেকে র‌্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তা, কখানো প্যারা-কমান্ডো আবার ক্ষেত্র বিশেষে নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিভ্রান্ত করে চাপ সৃষ্টি পূর্বক নানাভাবে হয়রানী ও ক্ষতি করে আসছে। সে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা বা প্যারা-কমান্ডো বলে পরিচয় দেওয়ায় লোকজন ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না। যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। এমন কর্মকান্ডের বিষয়ে প্রতিবাদ করায় জয়নাল আবেদীনকে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৫ মাচ বিকাল অনুমান ৩টার সময় মোঃ মাসুদ ও তার সহযোগীরা পূর্ব-পরিকল্পিতভাবে, হাতে লাঠি, লোহার রড, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে জয়নাল আবেদীনের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। এসময় তাকে নিষেধ করলে সে জয়নাল আবেদীনকে কিল, ঘুসি ও লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরলে আশেপাশের লোকজনের সহযোগিতায় জয়নাল আবেদীন প্রাণে রক্ষা পায়। পরে মোঃ মাসুদ উপস্থিত লোকজনের সামনে সুযোগমতো পাইলে জয়নাল আবেদীনকে মেরে লাশ গুম করে ফেলার হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে চলে যায়।  মোঃ মাসুদ ও তার সহযোগীরা যেকোন মুহুর্তে জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যদের প্রানহাণী সহ চরম ক্ষতি হওয়ার আশংকা রহিয়াছে মর্মে পুলিশ সুপার বরাবর একটি  অভিযোগে উল্লেখ করেন। অভিযোগের বিষয়ে জানতে মোঃ মাসুদকে ফোন দেওয়া হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সে অজ্ঞাতস্থানে থাকায় সরাসরি বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর