1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও আবাদি জমি ধ্বংসের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট, প্রায় ১০ হাজার ফুট পাইপ ধ্বংস এবং মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে কেরণখাল ইউনিয়নের দোতলা এবং বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর তালপট্টি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর এলাকার মোহাম্মদ সোহেলকে ২ লাখ টাকা এবং কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার মাটি ব্যবসায়ী আবুল হাসেমকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, গত ৩১ মার্চ রাতের অভিযানে বদরপুরের বামনীখোলা এবং চান্দিনা পৌরসভার বড় গোবিন্দপুরের মধ্যমতলা এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে রমিজ উদ্দিন (৬৬) ও আবুল কাসেম মাস্টার (৬৫)-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। এসময় থানা পুলিশের একটি টিম সহায়তা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা, ড্রেজার ও ভেকু দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর