1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া!

সোহেল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় পুকুরপাড়ের আম গাছ থেকে সব্দর আলী (৪৫) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাছের মাত্র ৩ ফুট উচ্চতায় গলায় ফাঁস দেওয়া অর্ধঝুলে থাকা মরদেহ উদ্ধারের পর হত্যা না আত্মহত্যা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ময়নাতদন্তের রিপোর্টের পর ওই ভাঙ্গারী ব্যবসায়ীর মৃত্যুর রহস্য উদঘাটন হবে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিপাড়া আহম আলীর পুকুর পাড়ের আমগাছে অর্ধ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সব্দর আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে। ৪ সন্তানের জনক সব্দর আলী পেশায় ভাঙ্গারী ব্যবসায়ী।

নিহতের পারিবারে জানায়- ভোর ৬টায় ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন সব্দর আলী। গ্রামের মসজিদে নামাজ পড়ে তিনি আর বাড়ি না ফেরায় সকাল ৮টার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করি। সকাল সাড়ে ১০টায় মালেক নামের এক ব্যক্তি ঘাঁষ কাটতে গিয়ে পুকুরপাড়ে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে আমাদেরকে জানায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী রীনা আক্তার জানান- মাত্র ৩ ফুট উচ্চতায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তি ফাঁসিতে ঝুলে কিভাবে? তার পা মাটি ও শরীর মাটিতে আর গলা রশির সাথে গাছে ঝুলে আছে। আর আত্মহত্যা করার কোন কারণ দেখছি না। নিহত সব্দর আলীর সাথে কারও কোন বিরোধ নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) ইমাম হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যেভাবে তাকে পেয়েছি সেভাবে কোন মানুষ ফাঁস নিতে পারে না। তবে মরদেহের প্রাথমিক তদন্তে ফাঁসির আলামতও পাওয়া যায়। বিষয়টি নিয়ে আমরাও সন্দিহান। যে কারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা না আত্মহত্যা নিশ্চিত ভাবে বলা যাবে না।

আর এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা একটি অপমৃত্যু মামলা নেয়। নিহতের স্ত্রী রীনা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। তবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর