1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে পাট গবেষণা কেন্দ্রের নিরাপত্তা কর্মীর মৃত্যু

সোহেল রানা
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে মো. মনির হোসেন (৫৫ ) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু ঘটেছে। রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় চান্দিনা উপজেলা সদরের পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত মো. মনির হোসেন চান্দিনা উপজেলা সদরের রারিরচর এলাকার বাসিন্দা। তিনি চান্দিনাস্থ বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত। ওই অফিস সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিরাপত্তার দায়িত্বে থাকার কথা ছিল। দায়িত্ব পালন করার পাশাপাশি বিকাল সাড়ে ৩টায় একটি বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। অন্যান্য কর্মীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটেছে। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত পাই। আর চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, সংশ্লিষ্ট দপ্তর থেকে কেউ আমাদের অবহিত করেনি। তবে যেহেতু এখন তথ্য পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর