1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নির্মাণাধীন সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ কর্মকর্তাকে নোটিশ

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলায় প্রবাহিত মহানন্দা নদীর ফোরামঘাটের ওপর নির্মাণাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধে ১৪ জন কর্মকর্তার নামে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। সেতুর স্থায়িত্ব হুমকি ও পার্শ্ববর্তী এলাকায় নদী ভাঙনের আশঙ্কার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট ২০২৫) লিগ্যাল নোটিশ প্রদান করেছেন হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফাতহুল বারী।

নোটিশে বলা হয়, সরকারের প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতু স্থানীয় জনগণের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু পরিতাপের বিষয় “বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪ (৭) ধারা যথাযথ ভাবে জেলা পর্যালোচনা না করে বিশেষ করে নির্মানাধীন সেতুর পাশ থেকে বালু উত্তোলন করার অনুমতি প্রদাণ করায় স্থানীয় জনগণের স্বপ্নের সেতুর স্থায়ীত্ব মারাত্বক হুমকীর মধ্যে পড়েছে।

‎নোটিশে আরো উল্লেখ করা হয়, বালু উত্তোলনের জন্য নির্ধারিত সময়সীমা ৩০ জুন ২০২৫ শেষ হলেও এখনো উত্তোলন অব্যাহত রয়েছে। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানটি শর্তভঙ্গ করে কয়েকশত গাড়ি বালু অন্যত্র সরিয়ে নিয়েছে, যা শাস্তিযোগ্য অপরাধ। বিগত কয়েক বছর ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা নদী ভাঙ্গনের শিকার হয়ে তাদের বসত ভিটাসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙ্গন কবলিত জায়গায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে ভাঙ্গনের পরিমান আরো বেড়ে যাবে। নদীপাড় রক্ষার জন্য স্থানীয় প্রশাসনকে অসংখ্যবার এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে।

অ্যাডভোকেট ফাতহুল বারী তাঁর লিগ্যাল নোটিশে অবিলম্বে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তিনি জনস্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে আইনি প্রতিকার চাইতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।

নোটিশে ভূমি মন্ত্রনালয়ের সচিব, রাজশহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) গোমস্তাপুর, সহকারী কমিশনার (ভূমি) ভোলাহাট, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, এমএমবিইএল এন্ড এমএমএম জেভি প্রথম শ্রেনীর ঠিকাদার ও সরকরাহকারী প্রতিষ্ঠানের নামে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর