1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে ভাঙন, মির্জা ফখরুলের সমাবেশে যোগ দিচ্ছেন না নেতারা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে ‘বাচাঁ পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কিন্ত এতে বিএনপির জেলা কমিটির পদধারীরা অংশগ্রহণ করবেন না বলে জানা গেছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার অনুষ্ঠানে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম।
‎
‎জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। দলের শীর্ষ পর্যায়ের নেতা আমাদের জেলায় আসছে কিন্ত আমাদেরকে জানানো হয়নি। তাই আমরা অংশগ্রহণ করব না। আমরা এই বিষয়ে দলের সঙ্গে যোগাযোগ করেছি, তারা (দল) জানিয়েছে এটা দলীয় প্রোগাম নয়। বরং পদ্মা বাঁচানোর দাবিতে আয়োজিত একটা প্রোগাম। তাই আমরা অংশগ্রহণ করছি না।
‎
‎জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, পদ্মা বাঁচানোর অনুষ্ঠানের নামে নাটক করা হচ্ছে। আমরা দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করেছি কিন্তু দলের মহাসচিব আমাদের জেলায় আসছে আমরা জানি না। আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলার নেতারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।
‎
‎তবে এই বিষয়ে জানতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদকে ফোন দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
‎
‎প্রসঙ্গত, পদ্মা নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত ও গঙ্গা-পদ্মার পানি বণ্টনে স্থায়ী সমাধানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ’ শীর্ষক গণসমাবেশ। এর আগে চাঁপাইনবাগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় পদ্মা বাঁচানোর দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎চাঁপাইনবাগঞ্জের সাবেক তিন এমপি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত শাহজাহান মিঞা, আমিনুল ইসলাম ও হারুনুর রশিদের অনুসারীদের বাদ দিয়ে ২০২১ সালের শেষের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে দলের হাইকমান্ড। এরপর থেকে জেলা কমিটির সঙ্গে সাবেক তিন এমপির বিরোধ লেগেই থাকে। বিএনপির দলীয় প্রোগামগুলোও আলাদা আলাদা ব্যানারে অনুষ্ঠিত হতো।
‎
‎এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে আবারও জেলা কমিটির সঙ্গে সাবেক তিন এমপির সম্পর্কের অবনতি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর