1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চট্টগ্রামে সিএনজি স্টেশন অফিসে চুরি হওয়া ২৩ লাখ ৭৩ হাজার টাকা উদ্ধার, মূলহোতা গ্রেফতার

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি মোড়স্থ ক্লিউইস্টন সিএনজি স্টেশন অফিসে সংঘটিত চুরির ঘটনায় চোর চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে চুরি হওয়া নগদ ২৩ লাখ ৭৩ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে অজ্ঞাত চোরচক্র অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমিরার লকার ভেঙে নগদ ২৬,২৯,৩৫২ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিনেই চান্দগাঁও থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা (নং-২৭) রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলা রুজুর পর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে এসআই মোঃ আমির হোসেন, এসআই হৃদয় মাহমুদ লিটন ও এএসআই মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য সদস্যরা অভিযান পরিচালনা করেন।

তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে চোর চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মোঃ ইউনুছ রনি (৩৭)-কে গ্রেফতার করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ আরো জানায়, তার দেওয়া তথ্য অনুযায়ী, চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরা কবির টাওয়ারের পিছনে ওসমানের মায়ের কলোনি সংলগ্ন ঝোপঝাড় থেকে দুটি প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় চুরি হওয়া নগদ ২৩,৭৩,৫১০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর