1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

গাঁজাসহ ডিবির দুই সদস্য গ্রেপ্তার/ টাইমস নিউজ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পঠিত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে রাজধানীর কাকরাইল থেকে তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তাররা হলেন- ডিবির কনস্টেবল কামাল উদ্দীন (৪১) ও কনস্টেবল শাহিন আলম (২৯) এবং মাদক কারবারি শান্ত হোসেন (২৪)। তাদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ডিএনসির মেট্রো উত্তরের পরিদর্শক (তেজগাঁও) তারেক মাহমুদ। মামলার এজাহার সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তাদের বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়ে ডিএনসি মেট্রো উত্তরের উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, ওইদিন তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন বলে শুনেছি। তবে বিষয়টি এখনও তদন্ত চলছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, বিষয়টি তদন্ত চলছে। জড়িতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর