কুমিল্লার বুড়িচংয়ের শস্য ভান্ডার নামে পরিচিত পয়াতের জলার পানি নিঃষ্কাশনের একমাত্র মাধ্যম তিথি খাল। যে খালটি উপজেলা সদরের দীঘির চর এলাকায় পয়াতের জলার সাথে সংযোগ হয়েছে। এই খালটি তিথি নদী এলাকায় পরিচিত। যার বেশির ভাগ অংশ ময়লা আর্বজনায় ভরে গেছে। তাই আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে এই এলাকার কৃষকের স্বার্থে খালটি পুনঃখননের ব্যবস্থা করেছি। এখন তার সঠিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণকে নিতে হবে। এ ছাড়াও বুড়িচং উপজেলার ছোট বড় বিভিন্ন খাল খনন ও পুনঃখননের জন্য বরাদ্দ দিয়েছি যেন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের লোকসান না হয়। গত ২৬ এপ্রিল (শনিবার) বিকাল ৫টায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে তিথি নদীর পুনঃখনন কাজ উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার সাধারণ মানূষকে উদ্দেশ্য করে বক্তব্যে এই কথাগুলো তুলে ধরেন। তিনি আরো বলেন এই এলাকা আপনাদের। আপনাদের সম্পদ, আপনাদেরকেই রক্ষণাবেক্ষণ করতে হবে। আমরা কিছু দিনের জন্য আপনাদের সেবা করতে আসি। এই খালগুলোর অস্তিত্ব রক্ষার্থে সকলকে এগিয়ে আসতে হবে।