1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণকারীদের  গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

খাগড়াছড়িতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার এবং নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ করা হয়েছে। এসময় চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কের গুইমারা মানিকছড়িসহ বিভিন্ন স্থানেও টায়ার জ্বালিয়ে এবং সড়কের পাশের গাছ কেটে পিকেটিং করা হয়েছে।

অবরোধের কারণে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। ভোরে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গীব্রিজ এলাকা, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি পানছড়ি সড়কের পেরাছড়া, টেকনিক্যাল স্কুল, খাগড়াছড়ি দীঘিনালা সড়কের চার মাইল, নয় মাইলসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে।

অবরোধের কারণে তিন সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও তেমন দেখা যায়নি দূর-দূরান্ত থেকে আসা কোনো পাহাড়ি ক্রেতা ও বিক্রেতাকেও।

এদিকে অবরোধে সময় যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন বলে- জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। ওসি আরও বলেন, মঙ্গলবার মারমা কিশোরীক ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে সেনাবাহিনীর সহায়তায়  গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা দায়ের করেন। আরও দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর