1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ক্ষেতলালে নিখোঁজের ৩ দিন পর শিশু তাসনিয়ার লাশ গোয়ালঘর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকা শিশু তাসনিয়া (১০)-এর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে তাসনিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সন্ধ্যায়  গ্রামবাসী একরামুল ইসলামের গোয়ালঘরে খোঁজ নিতে গিয়ে বস্তার ভেতর থেকে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির এক নারীকে স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছেন। তবে অভিযুক্ত ঘাতকেরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে শালবন গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর