1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ক্ষেতলালে তাসমিয়া হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জান্নাতকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টায় ক্ষেতলাল পৌর এলাকার বটতলী বাজারে সানরাইজ মডেল স্কুলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শতাধিক মানুষ প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন।

‎বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.নুরুল ইসলাম বলেন, তাসনিয়া হত্যাকাণ্ড আমাদের সমাজকে কাঁপিয়ে দিয়েছে। ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম বলেন, এ ধরনের হত্যাকাণ্ড রোধে আইনের কঠোর প্রয়োগ দরকার।

জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান বলেন, যে-ই হোক না কেন, অপরাধীদের ছাড় দেওয়া যাবে না।

সানরাইজ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো.মাহবুবুর রহমান বলেন, অপরাধীরা এই দেশেই অবস্থান করছে, যেভাবেই হোক তাদের গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাসির ব্যবস্থা করুন।

‎এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার তদন্ত ওসি কামাল হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। অলরেডি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর