কুষ্টিয়ার দৌলতপুরে ফ্রিল্যান্সিং আইটি এন্ড ট্রেনিং ইনিস্টিটিউটের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৪ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম রেজা মোল্লা, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খসরু নোমান মোল্লা ও কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ (শুভ), দৌলতপুর কিন্ডারগার্টেন এর এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে শামীম মোল্লা মাদক ছেড়ে তরূন সমাজকে খেলায় এগিয়ে আসতে গুরুত্ব দেন এবং কিছু গঠন মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক তরিকুল ইসলাম (শিশির)।