1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

কায়েস আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দু’জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হামিদুল ইসলাম (৪৮) ও তাঁর ছোট ভাই নজরুল ইসলাম (৪৫)। তারা ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তারা আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইদ আনসারি বিপ্লবের অনুসারী বলে জানা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছাতারপাড়া এলাকার বেগুনবাড়িয়া গ্রামের গাইন বংশের সঙ্গে প্রতিপক্ষ পিয়াদা বংশের মধ্যে প্রায় দুই যুগ ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিকেলে স্থানীয় ছাতারপাড়া বাজারে গাইন বংশের দুই সহোদর হামিদুল ইসলাম, নজরুল ইসলামসহ কয়েকজন বসেছিলেন। এ সময় পিয়াদা বংশের ১০-১২ জন দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এতে আহত আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নজরুল ও হামিদুলের ভাতিজা সুজন ইসলাম বলেন, যারা এই হামলা করেছে তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বংশগত বিরোধ ছিল। আমরা আওয়ামী লীগ সমর্থন করি আর হামলাকারীরা বিএনপির সমর্থক। দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বলেন, পূর্বের দলীয় কোন্দল, এলাকায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর