1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা সীমান্ত এলাকায় জেলা প্রশাসনের অভিযানে কয়েকটি মাটিবাহী গাড়িসহ চক্রের সদস্য আটক

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

কুমিল্লা আদর্শ সদর উপজেলাীন পাঁচথুবী ইউনিয়নের সীমান্ত এলাকা হানকির জলায় অবৈধভাবে ফসলি মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। এসময় ১টি ভেকুসহ ১৫টি গাড়ি আটক করা হয়। এর মধ্যে ৯টি ড্রাম ট্রাক ও ৬টি ট্রাক্টর রয়েছে। শনিবার (৮মার্চ) বিকালে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এ অভিযান চালায়। এসময় একজনকে হাতেনাতে আটকও করা হয়। মাটি কাটায় জড়িত ব্যক্তিরা সবাই পলাতক থাকায় আটককৃত গাড়িগুলোর মধ্যে ১টি ভেকু, ৬টি ড্রাম ট্রাক ও ৬টি ট্রাক্টর বিকল করে দেওয়া হয় এবং মাটিবাহী বাকি ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

অভিযানে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ও বিজিবির একটি টিম সহায়তা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, আমরা দীর্ঘদিন যাবত এই জায়গাটার একটা অভিযোগ পাচ্ছিলাম। তারা দিনের বেলায়ও মাটি কাটে। জায়গাটা যেহেতু একদম সীমান্তবর্তী এলাকা তাই এখানে সাধারণ লোকজন আসে না। সে কারনেই তারা দিনে দুপুরে এই ডাকাতিটা করছে।

আমরা আমাদের সোর্সের ভিত্তিতে এই অভিযানটা পরিচালনা করেছি। বিজিবি ও পুলিশ আমাদেরকে সাহায্য করেছেন। সীমান্তের কাছাকাছি হওয়াতে সেনাবাহিনী আসতে না পারলেও তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা এখানে আসার পর এক ভয়ংকর অবর্ননীয় ব্যাপার দেখতে পেলাম। তারা মাটি কাটতে কাটতে ৩০ ফুট গভীর খাদ করে ফেলছে। যেটা আসলে কখনোই অনুমতি দেওয়ার কথা না।

এখানে সুনির্দিষ্ট দুয়েকটা জায়গায় অনুমতি ছিল তা কাটা শেষ হয়ে গেছে। বাকি কোনটার অনুমতি দেওয়া নাই। আর এগুলা কখনো অনুমতি দেওয়ার মতো না। তাই আমাদের এই অভিযানটি অব্যহত থাকবে। আমরা কতগুলা ট্রাক জব্দ করেছি। এর মধ্যে অনেক ড্রাইভার পালিয়ে গেছে। আমরা যেগুলো নিয়ে যেতে পারছি সেগুলো নিয়ে যাচ্ছি, সেগুলো জব্দমূলে থানায় দিয়ে দেবো আর বাকিগুলো একটা ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি। আমরা ভবিষৎে নিয়মিত মামলায় আগাচ্ছি। আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর