1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা সীমান্তে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় কিং কোবরা বাজি জব্দ

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

কুমিল্লা সীমান্ত এলাকায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় ‘কিং কোবরা’ আতশবাজি জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি। বুধবার দুপুরে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে আতশবাজিগুলো জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটক বাজার পোস্টের বিশেষ টহল দল বুধবার ভোরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌদ্দগ্রামের মিয়াবাজার ফুড প্যালেসসংলগ্ন এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৯৭ হাজার ৮০০টি ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করা হয়। এসব বাজির বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। জব্দকৃত মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে বিজিবির এই কর্মকর্তা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর