1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে প্রশাসনের অভিযান, তিন এস্কেভেটর জব্দ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রহরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধ মাটিকাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

আজ ২১ ফেব্রুয়ারি মধ্য রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন (পূর্ব) ইউনিয়নের লালবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটর মেশিন আনার সুযোগ না থাকায় দুটি এস্কেভেটর ঘটনাস্থলেই অকেজো করা হয় এবং অপর একটি এস্কেভেটর জব্দ করে উপজেলা পরিষদের মাঠে রাখা হয়।

তবে অভিযানের সময় অবৈধ মাটিকাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর