1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা মেডিকেল কলেজে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বুড়িচং প্রেস ক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ

আলমগীর হোসেন বাচ্চু
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে দুর্বৃত্তদের হামলায় আহত হয় যমুনা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ টিভির কুমিল্লা প্রতিনিধি জাহিদ হাসান ও ক্যামেরা পার্সন। এ ঘটনার প্রতিবাদে ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৩ মার্চ) বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সম্পাদক মারুফ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, দপ্তর সম্পাদক মোঃ শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চুসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান। গণমাধ্যম কর্মীরা দাবি করেন, হাসপাতালে যারা দুর্বৃত্তের বেশে গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালিয়েছে তাদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনতে হবে। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে জর্জরিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কে অপসারণ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর