1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার, উদ্ধার ৩ লাখাধিক টাকা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

বিষয়টি ডেইলি টাইমস নিউজকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, গত বুধবার (৮ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী মডেল থানার একটি দল শাসনগাছা রেলগেট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি জুবায়ের হোসেন জুয়েল (৩৩) এবং তার স্ত্রী স্বপ্না বেগম (৩১) কে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের ভাঙা চেয়ারের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৩,৩১,৪০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখত।

ওসি আরো জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর