1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, দেশীয় অস্ত্রসহ ৫ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা ফোটানো এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকা থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য দেশীয় তৈরি অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। তাদের হাতে চাপাতি, রামদা, হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র এবং সুইচ গিয়ার ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সময় কিশোর গ্যাং সদস্যরা পটকা ফোটানো, মিছিলসহ শক্তির মহড়া, জনসাধারণকে ভয়ভীতি প্রদর্শন, ছোটাছুটি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন বিসিক শিল্পনগরী এলাকা এবং নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনায় সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) এবং সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)। তারা সবাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানাধীন নগরীর ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে তল্লাশি চালানো হয়। সেখানে ৪টি দেশীয় তৈরি রামদা বা হাসুয়া এবং ১টি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ও আটক কিশোররা নিজেদের নাম-ঠিকানা প্রকাশের পাশাপাশি তাদের সহযোগী আরও ১৪ জনের নাম-ঠিকানাও জানিয়েছে। তবে অজ্ঞাতনামা আরও অনেক দুষ্কৃতকারীর পরিচয় তারা জানে না বলেও পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর