1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা নগরীতে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

কুমিল্লা নগরীতে একটি শিব মন্দিরে দুর্বৃত্তের রেখে যাওয়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিতসহ চারজন আহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া (বাগানবাড়ী) এলাকার কালী গাছতলা শিব মন্দির ও আশপাশে এ ঘটনা ঘটে। আহতদের কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মন্দিরে শনিপূজা চলছিল। এ সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে মুখোশ পরা এক ব্যক্তি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। তার পাশে আরও কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে ওই ব্যক্তি ব্যাগটি রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পরই সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে মন্দিরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন।

এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাশের একটি বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজত আলীর ছেলে আব্দুল বারেক ও নজরুল ইসলামের ছেলে জিহাদের নাম জানা গেছে। আহত অপর একজনের পরিচয় জানা যায়নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

আহত পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, ককটেল বিস্ফোরণের পর একটি সাদা বস্তু আমার সামনে এসে পড়ে। প্রথমে মনে করেছিলাম গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে অন্যরা জানায় এটি বোমা। তবে কে বা কারা কী কারণে এটি করেছে তা বলতে পারছি না।

মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং তারা আশা করছেন জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। কী কারণে এবং কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর