1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

কুমিল্লার তিতাস উপজেলার লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
‎
‎শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার সময় উপজেলার লালপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
‎
‎স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে লালপুর বাজারে দোকানে আগুন দেখতে পান। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে কেউ বলতে পারেনি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, নয়ন ইলেকট্রনিকস, মহাসিন স্টোর, মতিন স্টোর, মনা স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার ডেকোরেশন, হাজী স্টোর ও ফরহাদ পল্টি ফার্ম। এ সময় আশপাশের আরও কয়েকটি দোকানের মালামালের ক্ষয়ক্ষতি হয়।  
‎
‎বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান  বলেন, প্রতিদিনের মতো রাত ৮টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসনের সহযোগিতা পেলে ক্ষতিগ্রস্ত দোকানিরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।
‎
‎দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, তিতাস উপজেলার লালপুর বাজারের আগুনের বিষয়ে রাত আনুমানিক ১১টায় খবর পাই। তাৎক্ষণিক আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর